শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

লামা সুয়ালক দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২১, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ৫১২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- বান্দরবান লামা সুয়ালক রোডের ব্রিকফিল্ড সংলগ্ন প্রমোদ চন্দ্র বড়ুয়ার আম বাগানস্থ দুইদিক থেকে আসা ২টি ভাড়া মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আকিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জতিন্দ্র ত্রিপুরা (৪৫), মোটর সাইকেল ড্রাইভার ও গজালিয়া সাপমারা ঝিরি এলাকার মো: আজিজ এর ছেলে আফজাল হোসেন (৩৫), গজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিয়ন পাড়ার বাসিন্দা পাখি মুরুং (২২) ও অপর মোটর সাইকেলের ড্রাইভার ও টিটি এন্ড ডিসির বাসিন্দা মো: হারুণ (১৬)। প্রত্যেক্ষদর্শী জানান, মোটর সাইকেল ড্রাইভার আফজাল হোসেন আকিরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জতিন্দ্র ত্রিপুরাকে নিয়ে আকিরাম পাড়া থেকে লামা বাজারে আসছিল। অপরদিকে ভাড়া মোটর সাইকেল ড্রাইভার মো: হারুণ পাখি মুরুং কে নিয়ে লামা বাজার থেকে গজালিয়া চিয়ন পাড়ায় যাচ্ছিল। যাত্রাপথে গজালিয়ার ব্রিকফিল্ড এলাকার আম বাগানে দুইটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুইটি মোটর সাইকেলের ড্রাইভার ও যাত্রী সহ মোট ৪জন আহত হয়। আহতদের লামা হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত ৩ জনকে কক্সবাজার রেফার করা হয়। আহতের স্বজনরা ২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ও ১ জনকে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করে। আহত পাখি মুরুং এর অবস্থা অত্যান্ত আশংকাজনক বলে জানা যায়। আরেকজন আহতকে লামা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আরেক প্রত্যেক্ষদর্শী জানায়, মোটর সাইকেল ড্রাইভার টিটি এন্ড ডিসি এলাকার মো: হারুণ এর বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। তিনি আরো বলেন, অনুমান করছি তার মোটর সাইকেলের গতি ঘন্টায় ৭০ কিলোমিটারের উপরে ছিল ! এদিকে ঘটনা ধামাচাপা দিতে মোটর সাইকেল দুইটি সাপমারা ঝিরি এলাকায় একটি বাড়িতে লুকানো হয়েছে। দোষীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা অনুরোধ করেছেন। অপরাধীরাও বার বার অপরাধ করে রেহাই পেয়ে যাওয়ার কারণে মোটর সাইকেল দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell