বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

লালমনিরহাটে স্কুলের দোলনা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩০, ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

লালমনিরহাটে স্কুলের দোলনা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলের দোলনা থেকে পড়ে সাহাদাত হোসেন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরে সব স্কুল থেকে ঝুঁকিপূর্ণ খেলনা অপসরণের দাবি তুলেছেন অভিভাবরা।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদাত হোসেন ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।

শিক্ষক ও স্থানীয়রা জানান, স্কুলে পরীক্ষা চলছিল। বুধবার পরিবেশ পরিচিত  বিষয়ের মৌখিক পরীক্ষায় অংশ নেয় সাহাদাত হোসেন। এক ঘণ্টার পরীক্ষা শেষ করে স্কুল চত্বরে রাখা দোলনায় বন্ধুদের সঙ্গে সে খেলা করছিল। এ সময় দোলনা থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয় সাহাদাত।

খবর পেয়ে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোস্তফা কামাল বলেন, পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী বাড়িতে না গিয়ে খেলা করছিল। শিক্ষকরা সবাই পরীক্ষার খাতা দেখছিলেন। এমন সময় এ দুর্ঘটনা ঘটলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে স্থানীয় অভিভাবকরা এসে এসব ঝুঁকিপূর্ণ খেলনা সামগ্রী স্কুল থেকে অপসরণের দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থলে পৌঁছান।

আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হরেকৃষ্ণ রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell