রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে, সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
  • ১৪৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে, সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা

কুমিল্লার লালমাইতে গ্যাস নেওয়ার সময় বাগবিতণ্ডার জেরে ওমর ফারুক মজুমদার (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফয়েজগঞ্জে এমআর সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ করে নিহতের স্বজন ও স্থানীয় সিএনজি চালকরা।

ওমর ফারুক জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের লুধুয়া এলাকার আবদুল বারেক মজুমদারের ছেলে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, তুচ্ছ বিষয় নিয়ে জহির নামে একজনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে ওমর ফারুককে পিটিয়ে আহত করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

নিহত ওমর ফারুক মজুমদারের খালাতো ভাই বাকের মজুমদার বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে লাকসাম বাইপাস এলাকা থেকে সিএনজি গ্যাস নেওয়ার জন্য ওমর ফারুক ভাই রওনা দেয়। এসময় মুদাফফরগঞ্জ সড়কের মাথায় এক অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে ওই অটোরিকশাচালক ক্ষিপ্ত হয়ে তাকে আটকে রাখে। পরে আমি দেখে ঝগড়া মিটানোর চেষ্টা করি এবং তাকে স্ট্যান্ডে গিয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে বলি। কিন্তু ওই অটোচালক তা না শুনে মোবাইল ফোনে লোকজন ডেকে এনে ওমর ফারুককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, শুনেছি মারামারির সময় ওমর ফারুকের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় তার স্বজন ও সহপাঠীরা আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে। পরে যানজট দীর্ঘ হলে তারা সড়কটি ছেড়ে মৃতদেহ দিয়ে বাড়ি চলে যান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell