রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৩
শিরোনামঃ
নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান

শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু,আটক ১

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৬, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
  • ১৩৫ ০৯ বার দেখা হয়েছে

পাবনায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে রনি মণ্ডল (২৪) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ইমন হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এর আগে রোববার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় রনির মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। তারা খুনি ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।  

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সঙ্গে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে কোনো পূর্ব বিরোধ ছিল।

ওসি আরও জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell