শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

শনিবার রাজনৈতিক কোন দলকে কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন-(ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৯, ২০২৩, ৩:২১ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

 

শনিবার রাজনৈতিক কোন দলকে কর্মসূচি পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন-(ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শুক্রবার (২৮ জুলাই) রাতে এ তথ্য জানান ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

 

তিনি জানান, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজধানী ঢাকার প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ডিএমপির কাছে এ অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি।

এর আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নগর সংবাদ কে জানিয়েছিলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে রাস্তা আটকাতে দেওয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচির নামে কাউকে পথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

মহাসমাবেশের পর এবার শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

এদিকে বিএনপির ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতেও মাঠে থাকবে আওয়ামী লীগ। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও থাকবে ঢাকার প্রবেশমুখে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell