সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৮
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের মৃত্যু,অভিযুক্ত শিক্ষক আটক

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২২, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুমিল্লার বরুড়ায় বেত্রাঘাতে মাদরাসাছাত্র সিহাব (১২) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শশইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, দুপুরে মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদরাসার ছাএ সিহাবের মৃত্যু  খবর পাই। অভিযোগ ছিল শিক্ষক আব্দুর রবের বেত্রাঘাতে তার মৃত্যু হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় তাকে আটক করে থানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাবি সাবিকুন নাহার ঝুমু বলেন, মেড্ডা মাদরাসার শিক্ষক আব্দুর রব কয়েকদিন আগে সিহাবকে বেত্রাঘাত করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। এরপরও সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার মাদরাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানায়।

পরে আমার শ্বশুর মাদরাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সিহাবের শারীরিক অবস্থা খারাপ দেখে শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell