শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

শিক্ষার্থীকে অপহরণ,পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি,যুবককে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৬, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিক্ষার্থীকে অপহরণ,পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি,যুবককে গ্রেফতার

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব হাসান হৃদয়কে (১৫) অপহরণের পর সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এ অভিযোগে আরাফাত হোসেন আদনান (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের জানায়, অপহরণের শিকার মাহবুব সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। এসময় পথে তাকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান আরাফাত ও তার এক সঙ্গী। এরপর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যান মাহবুবকে।

এসময় আরাফাত, মো. সানি, আপন, মাসুমসহ আরও দুই থেকে তিন যুবক মাহবুবকে মারধর করে তার পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে মাহবুব তার বাবাকে ফোন করে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা পাঠাতে বলেন। টাকা পাঠালে অপহরণকারীরা মাহবুবকে ছেড়ে দেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সার মো. আতিক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরাফাতকে আটক ও হৃদয়কে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গ্রেফতারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell