রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩০
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও ভাইরাল,দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৬, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও ভাইরাল,দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

মাদারীপুর জেলার শিবচরে শিক্ষা সফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে। সন্ধ্যায় তাদেরকে সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার।

বরখাস্তকৃত শিক্ষকরা হলেন- উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চবিদ্যালয় সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল-নোমান।

জানা গেছে, শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চবিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষাসফরে যান বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক। শিক্ষা সফরের উদ্দেশে নারায়নগঞ্জের সোনারগাঁও যাওয়ার সময় পথিমধ্যে বাসের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মদ্য পান করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে মদের বোতলসহ দেখা গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় সমালোচনার ঝড় উঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ খাওয়ার চেষ্টা করছেন তারা। এছাড়াও মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচ করছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল ধারণা করা হচ্ছে।

এসময় কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে মদ জাতীয় পানীয় পান করেন বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।

এদিকে বরখাস্ত হওয়ার পর অভিযুক্তরা বক্তব্য দিতে রাজি হননি তারা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এবং দুইজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell