শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

শিশুদের লেখনশৈলী উন্নয়নে রাউজানে হাতের লেখা শেখার পাঠশালা উদ্বোধন

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

শিশুদের লেখনশৈলী উন্নয়নে রাউজানে হাতের লেখা শেখার পাঠশালা উদ্বোধন

নেজাম উদ্দীন- চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের জব্বার মার্কেটে চালু হয়েছে “সুন্দর হাতের লেখা শেখার পাঠশালা”। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম বোখারী (রহ.) স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও পাঠশালার প্রতিষ্ঠাতা সৈয়দা ইসমত আরা মুন্নি। সঞ্চালনা করেন নিউরন কোচিং সেন্টারের পরিচালক ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন রাজস্থলি সরকারি কলেজের সিনিয়র প্রভাষক উজ্জ্বল মুৎসুদ্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক (চুয়েট শাখা) ব্যবস্থাপক টিটন কান্তি নাথ, সমাজসেবক শিমুল বড়ুয়া, চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলফাজ উদ্দিন ও রফিকুল ইসলাম, গশ্চি শিশু বাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন চৌধুরী, পাহাড়তলি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুবিনুল হক চৌধুরী, পাহাড়তলি গ্রামার স্কুলের কো-অর্ডিনেটর সাইফুর রহমান, মেধা কোচিংয়ের পরিচালক আরফাতুল ইসলাম, দন্ত চিকিৎসক রাসেল তালুকদার, কদলপুর আশরাফিয়া কে.জি স্কুলের অধ্যক্ষ সৈকত চৌধুরী, ডা. হাফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সঠিক বর্ণ গঠন শেখানোর পাশাপাশি সুন্দর হাতের লেখা চর্চা তাদের মনোযোগ, ধৈর্য, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ আগামী প্রজন্মকে আরও শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell