সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

শিশুর মরদেহটি বস্তাবন্ধি করে আলমারিতে রাখলেন প্রতিবেশি

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৪, ২০২২, ৩:২০ অপরাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

নরসিংদীর শিবপুরে সোনার চেইন ও কানের দুলের জন্য সায়মা জাহান (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে গলাটিপে শ্বাসরোদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহটি বস্তাবন্ধি করে আলমারির ভেতরে রেখে দেন প্রতিবেশি হানিফা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিবেশীর বাড়ির আলমারি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর ৭ ঘণ্টা আগে থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় অভিযুক্ত নারী সেলিনা ও তার রিক্সা চালক স্বামী হানিফাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত সায়মা জাহান শিবপুর উপজেলার যোশর গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে। সে মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়া দাওয়ার পর সায়মা খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তার কোনো খোঁজে পাওয়া যাচ্ছিল না। চারপাশে খোঁজাখুজিঁর এক পর্যায়ে পাশ্ববর্তী হানিফার বাড়িতে গিয়ে তার মেয়ে রাইসার কাছে সায়মার খোঁজ জানতে চায়। তখন রাইসা জানায় যে তার মা সায়মাকে মেরে মরদেহ বস্তাবন্ধি করে আলমারির ভেতরে রেখে দিয়েছে। পরে নিহতের স্বজনরা স্থানীয়দের সহায়তায় সেখান থেকে সায়মার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরে গণধোলাই দেন। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত সেলিনাকে গ্রেফতার করা হয়।

নিহত সায়মার বাবা সারোয়ার হোসেন বলেন, স্কুল থেকে ফিরে আমার মেয়ে খেলতে বের হয়। তখন তার গলায় একটি চেইন ও কানের দুল ছিল। পাশ্ববর্তী সেলিনা সেগুলো ছিনিয়ে নেন। তখন আমার মেয়ে আমাদেরকে সব বলে দিবে এ কথা বলার পরে সেলিনা আমার মেয়েকে গলাটিপে হত্যা করেন। এরপর তার মরদেহ বস্তাবন্ধি করে আলমারির ভেতরে রেখে দেন। পরে তার মেয়ে রাইসাই বিষয়টি আমাদের জানিয়ে দেয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া  বলেন, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও পরিষ্কার না। তবে হত্যার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে হানিফা ও সেলিনার ঘর থেকে বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell