মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষককে কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২২, ৮:৩০ অপরাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রাজধানীর কাফরুলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় শওকত আলম নামে এক গৃহশিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) হোসনে আরা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাফরুল থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই মকবুলুর রহমান এ তথ্য জানান।

গত শনিবার রাতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে গৃহশিক্ষক বাসার ড্রয়িংরুমে পড়াতে বসেন। শিশুটির মা তখন অন্য রুমে ছিলেন। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে। সে সময় তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কারণ জানতে চাইলে সে তখন ওই শিক্ষকের যৌন নির্যাতনের কথা জানায়।

পরে রাত দেড়টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কাফরুল থানায় এ মামলা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell