শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৩
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শুরু থেকেই আমরা নারী স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেছিলাম-সদস্য ফজিলা বানু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২২, ৯:১৫ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

শুরু থেকেই আমরা নারী স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেছিলাম-সদস্য ফজিলা বানু

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির নারীপক্ষ কার্যালয়ের নাসরীন হক সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সদস্য ভিত্তিক নারী সংগঠন নারীপক্ষের চলমান কার্যক্রম ‘অধিকার এখানে এখনই প্রকল্প-২’ এর বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নারীদের অধিকার রক্ষায় নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজে তাদের সমান অধিকার প্রতিষ্ঠায় দেশের গণমাধ্যমের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান করেন তারা।

মতবিনিময় সভায় সংগঠনটির বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন নারীপক্ষের নারী ক্ষমতায়ন ও নারী স্বাস্থ্য বিষয়ক প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। তিনি বলেন, নারীপক্ষ এখন নারীর উপর সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার, নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সমতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও  নারীর অর্থনৈতিক অধিকার এ পাঁচটি ক্ষেত্র নিয়ে কাজ করছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারীপক্ষের সদস্য ফজিলা বানু লিলি। তিনি বলেন, আমি নারীক্ষের প্রতিষ্ঠাকালীন সময় ১৯৮৩ সাল থেকে এর সঙ্গে যুক্ত আছি। শুরু থেকেই আমরা নারী স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেছিলাম, এখন কাজের পরিধি বেড়েছে। প্রজনন বিষয়ে নারী স্বাস্থ্যের সমস্যা প্রকট। এসব বিষয় বরাবরই নারীরা উপেক্ষিত এবং অবহেলিত।

ফজিলা বানু বলেন, জন্মনিয়ন্ত্রণের নামে বছরের পর বছর ধরে নারীদের ব্যবহার করা হচ্ছে। আপনার জানলে অবাক হবেন, জন্মনিয়ন্ত্রণে তাদেরকে (নারী) যে ধরণের ওষুধ সেবন করতে হয়, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া জন্মনিয়ন্ত্রণে নারী শরীরে ব্যবহার করা ‘নর প্ল্যান’ বা ইমপ্ল্যান ডিভাইসও নারী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

জন্মনিয়ন্ত্রণ করতে গিয়ে নারী স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পরে জানিয়ে লিলি বলেন, বিদেশ থেকে ইম্পোর্ট করা এসব ওষুধ সেবন করার পর, তাদের নানা রকম সমস্যা দেখা দেয়। কারও প্রচুর ব্লিডিং হয়, কারও আবার ব্লিডিং বন্ধ হয়ে যায়, কারও কারও ক্ষেত্রে আরও জটিল সমস্যা তৈরি করে।

সকাল থেকে শুরু হওয়া মতবিনিময় সভা চলে দুপুর পর্যন্ত। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell