সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৫৪
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১২, ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ
  • ২০২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকা প্রতিনিধি।। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দেশ থেকে পাচার অর্থ ফিরিয়ে আনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে শফিকুল আলম বলেন, দেশ থেকে পাচার করা টাকা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। যেসব দেশে টাকা পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সেসব দেশের সরকারের কাছে সন্দেহ করার ব্যাপারে অবহিত করে তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে।

 

তিনি বলেন, শেখ হাসিনার আমলে আনলিমিটেড চুরি হয়েছে। কোথায় কোথায় চুরি হয়েছে, কোথায় কোথায় টাকা রেখেছে তা চিহ্নিত করা ও খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে। প্রথমেই আমরা দেখছি কীভাবে টাকাগুলো ফেরত আনা যায়। এটি আমাদের টপ প্রায়োরিটি। শফিকুল আলম আরও বলেন, বিদেশে পাচার করা চুরির টাকা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত প্রয়োজন হয়। পাচার অর্থ কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে কোন দেশে গেছে সে ব্যাপারে সরকারকে সুনির্দিষ্টভাবে তথ্য তুলে ধরতে হয়। তিনি বলেন, দুর্নীতি ও পাচার রোধে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। সেন্ট্রাল ব্যাংকের মানি লন্ডারিং বিভাগকে শক্তিশালী করা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell