বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৯
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

শেরপুরে কৃষক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৯, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ
  • ১৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

শেরপুরে কৃষক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় মো. স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। ওইদিন ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় মামলা করেন।

এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে তিনি একাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র আসামি স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell