শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৫
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

শেরপুরে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৪, ২০২২, ৮:৪১ অপরাহ্ণ
  • ৪৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শেরপুরে ট্রাকচাপায় মাসুদ রানা (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুন) বেলা ১১টায় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ পার্শ্ববর্তী কুমরী তেঘরিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে ও তাতালপুর মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা যায়, শনিবার সকালে মাসুদ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন পরীক্ষা দিতে। পথে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর বড় মসজিদের কাছাকাছি পৌঁছলে সামনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আম বোঝাই একটি মিনিট্রাকচাপায় ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুরে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।  তবে চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell