বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫২
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যা

বরগুনা সদর উপজেলায় শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে ইলিয়াস পহলান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান।

নিহতরা হলো হাফিজুর (১৩) ও তাইফা (৩)।

অভিযুক্ত ইলিয়াস সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের আবু পহলানের ছেলে।

জানা যায়, গভীর রাতে শ্যালিকাকে (৩০) ধর্ষণের মতলবে তার ঘরে যান ইলিয়াস। কিন্তু তাতে বাধা দিলে শ্যালিকাকে এবং তার মেয়ে তাইফা ও প্রতিবেশী হাফিজুরকে কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই হাফিজুর মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাইফা। আহত নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এ ঘটনা অভিযুক্ত ইলিয়াস পহলানকে আটক করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্র বলছে, দাম্পত্য কলহের জেরে ইলিয়াসের নামে তার স্ত্রী মামলা করেছেন। এতে তাকে সহায়তা করেছেন তাইফার মা। এতে ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন ইলিয়াস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell