রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২২
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী মহড়া-এরা কারা?

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২১, ১:৪৯ পূর্বাহ্ণ
  • ৩৫২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী মহড়া-এরা কারা?
গাজীপুরের শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে একদল তরুণ। তবে তাদের ছাত্রলীগ নেতাকর্মী বলে দাবি করেছেন ওই কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা। যদিও কলেজ শাখা ছাত্রলীগের ভাষ্য এরা সবাই বহিরাগত। ছাত্রলীগের কেউ নয়।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় কলেজের সাধারণ শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মৃধা অভিযোগ করে বলেন, সকালে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কলেজে প্রবেশ করে। এসময় ছাত্রলীগ নেতা সাইফ হাসানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসাইন, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ বলেন, অস্ত্র নিয়ে মহড়া দেওয়া কেউ ছাত্রলীগের নয়। তাদের কাউকেই ছাত্রলীগ করতে দেখেননি।

তবে অস্ত্র নিয়ে মহড়ার বিষয়ে তিনি বলেন, যারা মহড়া দিয়েছে তারা বহিরাগত। তাদের সঙ্গে ছাত্রদলের দ্বন্দ্ব রয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell