শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৮
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

ষাটোর্ধ্ব জনগণের জন্য সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও তা বাস্তবায়নে নির্দেশ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৯, ২০২২, ১:২৩ পূর্বাহ্ণ
  • ২৮৪ ০৯ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্টা: দেশের ষাটোর্ধব সবার পেনশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বৃহস্পতিবার গণভবনে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

এছাড়াও পেনশনের ব্যবস্থা করার লক্ষ্যে একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। অর্থ বিভাগকে বলেছেন জরুরিভিত্তিতে আইন প্রণয়নের উদ্যোগ নিতে।

শুধু সরকারি কর্মচারিরা পেনশন পেলেও, বেসরকারি চাকরিজীবীসহ ষাটোর্ধ্বদের এর আওতায় আনার প্রতিশ্রুতি ছিলো আওয়ামী লীগের। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারেও ছিল এই অঙ্গীকার।

গণভবনে অর্থবিভাগের সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন নিয়ে একটি উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী। পরে সরকারি-বেসরকারিসহ সব ধরনের অনানুষ্ঠানিক খাতের ষাটোর্ধ্ব জনগণের জন্য সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও তা বাস্তবায়নে কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জরুরিভিত্তিতে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার নির্দেশনাও পেয়েছে অর্থ বিভাগ। শুরুতে সবাইকে দেয়া সম্ভব না হলেও, ১০ বছরের মধ্যে সার্বজনীন পেনশন নিশ্চিতের কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

এর আগে ২০১৬ সালের বাজেট বক্তৃতায় সরকারির পাশাপাশি বেসরকারি খাতকেও পেনশনের আওতায় আনার ভাবনার কথা জানিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর আর্থিক সুবিধা পেলেও, বেসরকারি খাতে পেনশন সুবিধা নেই। এতে চাকরি শেষে অনিশ্চয়তার মুখে পড়েন অনেক মানুষ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell