শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সংসার ও শিক্ষাজীবন চালিয়ে নেওয়ার জন্য চায়ের দোকান দিলেন লিমা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৫, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ
  • ৫৯৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সংসার ও শিক্ষাজীবন চালিয়ে নেওয়ার জন্য চায়ের দোকান দিলেন লিমা

কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থের অভাবে সেটি সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছাড়ছে না সাফল্য নিয়ে মাধ্যমিক পাস করা মোসাম্মৎ লিমা আক্তার।

সাংসারিক খরচের পাশাপাশি শিক্ষাজীবন চালিয়ে নেওয়ার জন্য সে শুরু করেছে অন্য এক লড়াই।

 

বরিশাল নগরের চৌমাথা এলাকার ফুটপাতে চায়ের দোকান দিয়েছে সে। আর মধুমতি চা কর্নার নামের ওই চায়ের দোকান থেকে যে আয় হয় তা দিয়ে ভর্তির টাকা জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন ১০০ টাকা ভাড়া দিয়ে বিকেল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত খাবার ভ্যানের ওই ছোট্ট দোকানটি চালায় সে। যেখানে গরুর দুধের চায়ের পাশাপাশি বিক্রি করে, মালাই চা, আদা চা, লেবু চা, মাল্টা চা ও কফি।

শাকিল হাওলাদার নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, লিমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ। সে মানুষের কাছে হাত না পেতে অর্থের জন্য কর্ম করছেন। যা তাকে সম্মানিতও করছে। লিমার কথা শুনে সবাই হতবাক হচ্ছেন, ওর মঙ্গল কামনা করে দোয়া করছেন।

তবে এ ধরনের মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আশার আহ্বান গ্রাহকদের।

নগরের চৌমাথা লেকের ফুটপাতের অন্য দোকানদাররা জানান, লিমার ভর্তি নিয়ে চিন্তিত তারা। গ্রাহকদের অন্য খাবারের পাশাপাশি তারা অনুরোধ করছেন লিমার দোকানের চা খাওয়ার জন্য।

আর লিমা জানান, ষাটোর্ধ্ব বাবা মজিবর রহমান চৌমাথা বাজারে নাইটগার্ডের কাজ করেন। এছাড়া মা সবজি বিক্রি করেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে লিমা চতুর্থ। বড় ভাই মাছ বিক্রির পেশায় জড়িত। ১৫ সদস্যের পরিবারে এমনিতেই অভাবের সংসার চলছে তাদের। আর বড় ভাই ও বাবা প্রায় ১০ লাখ টাকা ঋণগ্রস্ত। এমন অবস্থায় পরিবার ও নিজের পড়াশোনার খরচ চালাতে মাকে বলে একজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নিয়ে দোকান শুরু করেছেন তিনি।

জানা গেছে, বর্তমানে সবকিছু ভালোভাবে চললে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি হয় তার দোকানে।

এখন লিমার আবেদন তার পড়াশোনা চালিয়ে যেতে যেন কলেজ কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়।

২০২৩ সালে টিসিসি থেকে এসএসসি পাস করে লিমা। বর্তমানে অনলাইনে উচ্চমাধ্যমিকে আবেদন করে নগরের বেগম তফাজ্জেলে হোসেন মানিক মিয়া মহিলা কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া ভর্তির সুযোগ পেয়েছে বরিশাল পলিটেকনিক ইনিস্টিটিউটে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell