বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

‘সকল সড়ক-সেতু মুক্তিযোদ্ধা ও শহীদের নামে নামকরণ হবে’।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৯, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
  • ২৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

‘সকল সড়ক-সেতু মুক্তিযোদ্ধা ও শহীদের নামে নামকরণ হবে’।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

সকল সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধাদের ও শহীদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। সোমবার (২৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শাহজাহান খান বলেন, শিগগিরই বিভাগে বিভাগে মুক্তিযোদ্ধা সমাবেশ হবে। এরপর ঢাকায় জাতীয় সমাবেশ। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকল সড়ক রাস্তাঘাট ও সেতু মুক্তিযোদ্ধাদের ও শহীদের নামে নামকরণ হবে। এনিয়ে আমরা কাজ করছি। মার্কিন ভিসা নীতি উল্লেখ করে তিনি বলেন, মার্কিন ভিসা নীতি আওয়ামী লীগের জন্য উদ্বেগের কারণ নয়। বরং যারা নির্বাচনে অন্তরায় সুষ্ঠু নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের জন্য ভীতি ওই ভিসা নীতি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কান্তি কুন্ডু এবং সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম আমিনুল হক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell