রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫২
শিরোনামঃ
নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান

সড়কে গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৩, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
  • ১০০ ০৯ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছ ফেলে লাশবাহী অ্যাম্বুলেন্স থামিয়ে ডাকাতি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাত একটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়ায় এ ঘটনা ঘটে।

ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়েছে। এসময় ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভুক্তভোগীরা জানান, পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের ছবদর আলী (৭০) ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতে অ্যাম্বুলেন্সে তার লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন স্বজনরা। পথে তিলপাড়া এলাকায় এলে ডাকাতদল সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা গাড়ি ভাঙচুর করে মৃতের সঙ্গে থাকা নারীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।  

মৃতের ছেলে পূর্বভাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, ডাকাতরা টাকা পয়সা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে দুঃখ নাই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর হামলা করেছে ডাকাতরা। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, ওই স্থানটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকজনকে রাতে ওই সড়ক দিয়ে যাতায়াতের আগে জানাতে বলা হয়েছে, যাতে পুলিশ প্রহরা দেওয়া যায়। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যারা লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে আসেন, তাদের বিষয়টি জানা ছিল না। ফলে হামলা হয়েছে। তবে ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে গেছে। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে হাওর দিয়ে পালিয়ে গেছে। ঘটনা পর থেকে আমাদের অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell