সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পূণ্যা স্নানের এক তীর্থ ব্রহ্মপুত্র স্নান উৎসব শুরু।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৯, ২০২২, ১২:৫৭ পূর্বাহ্ণ
  • ৫৫৪ ০৯ বার দেখা হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পূণ্যা স্নানের এক তীর্থ ব্রহ্মপুত্রে স্নান।

হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের পাপমোচনে পূণ্যা স্নানের এক তীর্থ ভূমি নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলা মধ্যে দিয়ে প্রবাহিত ব্রহ্মপূত্র নদে লাঙ্গলবন্দে আজ ৮ই এপ্রিল শুক্রবার ব্রহ্মপুত্র নদের তীরে ২দিন ব্যাপী স্নান উৎসব শুরু। শুল্কা তিথি অনুযায়ী শুক্রবার রাত ৯ টা ১১ মিনিটে লগ্ন শুরু। এবং শেষ হবে শনিবার রাত ১১ টায়।

এদিকে, করোনার কারণে টানা ২ বছর বন্ধ থাকার পর এবার পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। ৬ বছর আগে বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ার গুজবে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন পূণ্যার্থীর প্রাণ হানি ও ৩০ জন আহতের ঘটনায় এ বছর পূণ্যার্থীদের আগমন উপলক্ষে ইতি মধ্যে জেলা প্রশাসন বাড়তি নিরাপত্তা জোরদারে সকল পরিস্থিতি সম্পন্ন করেছেন। তবে করোনার কারণে এবার বসছেনা তিন কিলোমিটার এলাকা জুড়ে লোকজ মেলা।

আয়োজকরা জানান, এ বছর শুক্রবার রাত ৯ টা ১১ মিনিটে  স্নানের লগ্ন শুরু হবে। শেষ হবে শনিবার রাত ১১ টায়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য বারের চেয়ে এবার পূর্ণ্যার্থীর সংখ্যা বাড়বে। স্নানোৎসবে অংশ নিতে দেশ এবং দেশের বাইরে থেকে পূণ্যার্থীরা ইতিমধ্যে লাঙ্গলবন্দে আসতে শুরু করেছেন।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরাত এ খুদা  জানান, সুষ্ঠুভাবে স্নান  সম্পাদনের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৮ টি স্নান ঘাট সংস্কার করা হয়েছে। নদের কচুরিপানা পরিস্কার  করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহে ৪৭ টি নলকুপ, ১০০টি অস্থায়ী টয়লেট ও স্নান ঘাটে কাপড় পাল্টানোর ঘর নির্মাণ করা হয়েছে।

এরআগে ৭ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্নান ঘাট পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, পূর্ণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার ও র‌্যাবের সহস্রাধিক সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়া সাদা পোশাকে রয়েছে আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্য। তীর্থস্থানের তিন কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। যানজট নিরসনে ট্রাফিক  ও নদীতে নৌ পুলিশ কাজ করছেন। চলতি বছরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভূটান ও শ্রীলংকা  থেকে পূণ্যার্থীরা স্নানোৎসবে অংশ নিচ্ছেন বলে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell