মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৪
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি -গুলিবিদ্ধ সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজল মারা গেলেন।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৭, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি -গুলিবিদ্ধ সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজল মারা গেলেন।

মহাসিন মুন্সী,মো:রিয়াজ।।নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার মো. জামান কাজল (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী নগর সংবাদকে  নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে কাজল মারা গেছে বলে খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাচ্ছি। মরদেহ আনার প্রস্তুতি চলছে।

নিহত মো. জামান কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের চাষাঢ়ায় আঙ্গুরা প্লাজায় সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন এক নারীসহ পাঁচজন। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর ছিল।

এদিকে, এ ঘটনায় রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বাদী হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার তালুকদার ও আরিফ তালুকদার মোহনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। মামলায় আসামি বাবা ও ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে।

  • সোমবার বিকেলে দুই আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Open photo

রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী বলেন, ঘটনার দিন সন্ধ্যায় পানির বিল বাবদ ১০ লাখ টাকা চেয়ে আমাদের গালমন্দ করতে থাকেন আজাহার। আমরা এর প্রতিবাদ করি এবং বলি, এ বিষয়ে তার ভাইয়ের সঙ্গে কথা বলবো। কিন্তু তিনি কথা না শুনে দৌড়ে পিস্তল ও শটগান এনে গুলি চালান। আমাদের ম্যানেজার কাজলসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।’

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। ওই সময় তিনি বলেছিলেন, আমরা প্রাথমিকভাবে একজন আহত হওর বিষয়টি নিশ্চিত হয়েছি। রাগের বশেই এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানতে পেরেছি। তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সেখানে জিজ্ঞাসাবাদে অধিকতর তথ্য বেরিয়ে আসবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell