বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩১
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষন,যুবক গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ
  • ৫০৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষন,যুবক গ্রেফতার।

খুলনায় ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১২) বাজার থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের মামলায় একমাত্র আসামি নয়ন ব্যাপারীকে (২১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। সোমবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করে, সোমবার সন্ধ্যায় মহানগরীর সাতরাস্তার মোড় এলাকা থেকে নয়ন ব্যাপারীকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় স্কুলছাত্রী রূপসার বাজারে জুতা কেনার উদ্দেশে বের হলে একজন যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে রূপসা ওয়াবদা বেড়িবাঁধ এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০১ তারিখঃ ০১/১১/২০২১ নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) । এজাহারভুক্ত পলাতক আসামি নয়নকে গ্রেফতারে র‌্যাব-৬ খুলনার একটি চৌকস আভিযানিক দল খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তৎপরতার পাশাপাশি জোরালো অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় সাত রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি চয়ন ব্যাপারীকে গ্রেফতার করে। ভুক্তভোগীর বড় বোন বলেন, শনিবার সন্ধ্যায় আমি ও আমার ছোট বোন রূপসা মার্কেটে যাই বাজার করতে। তাকে মার্কেটে রেখে পাশে বাসস্ট্যান্ডে একটি জরুরি কাজে যাই আমি। পরে এসে তাকে খুঁজে পাইনি। বিষয়টি পরিবারে জানালে তারা খোঁজ করতে থাকেন। একপর্যায়ে থানায় অভিযোগ করি। তিনি আরও বলেন, ঘটনার পরদিন সকালে জানতে পারি আমার বোনকে নতুন বাজারে পরিত্যক্ত একটি বরফ কলে আটকে রেখে রাতভর শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। সকালে ধর্ষকের বাড়িতে গিয়ে তার বাবা মোস্তফা ও ভাইদের কাছে কাকুতি মিনতি করে ছোট বোনকে ফিরিয়ে নিয়ে আসি। এসময় চয়ন তার বাবা, ভাই ও পরিবারের সামনেই আমাদের মারধর করে। আমরা কিছু না বলে বোনকে নিয়ে আসি এবং পুলিশের সহায়তায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell