শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১০
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় ১৯৭৯ সালের বিশেষ বিধান অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা যুক্ত করার প্রতিবাদে -বিক্ষোভ করেন কর্মকর্তা,কর্মচারীরা।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ
  • ১২৩ ০৯ বার দেখা হয়েছে

ঢাকা প্রতিনিধি।।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আয়োজনে সচিবালয়ের বাদামতলা চত্বরে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় ১৯৭৯ সালের বিশেষ বিধান অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা যুক্ত করার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি, মৌন মিছিল ও প্রতিবাদ সভা হয়।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা মিছিলসহ সমাবেশস্থলে উপস্থিত হন। এতে বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন। সংযুক্ত পরিষদের নেতারা সাধারণ কর্মচারীদের নিয়ে সচিবালয়ের ৩, ৪ ও ৫ ভবনের দিকে অগ্রসর হতে থাকেন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে অবস্থান নেন। উপদেষ্টা কর্মস্থলে উপস্থিত না থাকায় কর্মচারীরা লেজিসলেটিভ সচিবের সঙ্গে আলোচনা করেন। সচিব বলেন, এ অধ্যাদেশটি উপস্থাপিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তবে আপনাদের যৌক্তিক বিষয়গুলো বিবেচনারও যথেষ্ট সুযোগ আছে, আমার তরফ থেকে সহানুভূতির সঙ্গে বিষয়টি উপস্থাপনের চেষ্টা করবো।

রপর তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দপ্তরে তার সঙ্গে আলোচনায় বসেন। সিনিয়র সচিব নেতাদের কথা শোনেন এবং নিবর্তনমূলক আইন যাতে বাস্তবায়িত না হয় সে বিষয়ে কার্যক্রম নেবেন বলে জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মূলত এ আইন প্রস্তাব আকারে আমাদের কাছে এসেছে। তার কথা শুনে কর্মচারী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সচিবালয়ে শান্তিপূর্ণ কর্মপরিবেশকে অশান্তিময় করার অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহারের জন্য জোর অনুরোধ জানান এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে কোনো কার্যক্রম নেওয়া হলে তার দায়-দায়িত্ব সাধারণ কর্মচারীরা বহন করবে না বলে জানান।

এ পর্যায়ে সিনিয়র সচিব জানান, তাদের জানান আপনাদের সঙ্গে আলোচনা না করে এ অধ্যাদেশ চূড়ান্ত হবে না। অন্যান্য বিষয়ে অতিরিক্ত সচিব (এপিডি) ও প্রশাসন উইংয়ের প্রধান আপনাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশে যৌক্তিক সমাধান করবেন।

তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে নেতারা বলেন- নিবর্তনমূলক অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে এবং সবাই শৃঙ্খলা বজায় রেখে আন্দোলনের কার্যক্রমে সহযোগিতা করবেন। রোববার সকাল সাড়ে ৯টায় বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানান।

আন্দোলনে নেতৃত্ব দেন সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। এসময়ে মহাসচিব নিজাম উদ্দিন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell