শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৪
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করে যুক্তরাষ্ট্র

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৭, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করে যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করে প্রতিনিধিদলটি।

এ সময় তারা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করে।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট নিকোল এ চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ।

বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।

মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর প্রশংসা করেন এবং এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানায়।

প্রধান উপদেষ্টা সম্প্রতি মিয়ানমার সরকার কর্তৃক ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করে।

এ সময় নিকোল এ চুলিক বলেন, রোহিঙ্গা ইস্যুকে বিচ্ছিন্নভাবে নয়, বরং সামগ্রিকভাবে মিয়ানমারের প্রেক্ষাপটে দেখার জন্য আমরা আপনার দৃষ্টিভঙ্গির প্রশংসা করি।

মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করে।

বৈঠকে প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা পুনরায় শুরু এবং পাল্টা শুল্ক প্রয়োগে ৯০ দিনের বিরতি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা তার বাণিজ্য এজেন্ডাকে সমর্থন করার জন্য আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।

সূত্র: বাসস

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell