সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
  • ১৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের থেকে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত ৮ ফেব্রুয়ারি রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কারখানায় এ ডাকাতি সংঘটিত হয়।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ২০-২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় পরে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় অভিযোগ করেন।

ঘটনার পর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) সালাউদ্দিন রাব্বির সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাবনার চাটমোহর থেকে শরীফ নামে একজনকে গ্রেফতার করা হয়। তার থেকে লুণ্ঠিত দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫) ও লিয়াকত আলী (৫৪)।

পুলিশ জানায়, গ্রেফতারদের থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপভ্যান, তিনটি দা, চারটি কাটার, চাপাতি, হ্যান্ড গ্লাভস, মুখোশ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারদের আদালতে উপস্থাপন করা হলে আসামি লিয়াকত আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানোবেন্দ্র বালো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। শিগগিরই আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell