রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩০
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদের জের ধরে সন্তানকে হত্যা,গ্রেফতার বাবা

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৫, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদের জের ধরে সন্তানকে হত্যা,গ্রেফতার বাবা

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে।

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদের জের ধরে ৮ বছর বয়সী সন্তানকে হত্যা করে আগুন লাগিয়ে ঘর জ্বালিয়ে দিয়েছেন বাবা।

এ ঘটনায় পুলিশ ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে।

নিহত শিশুর নাম আরিফ হোসেন। ঘাতক তার বাবার নাম ইয়াসিন আলী গাজী। সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা তিনি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে প্রায় ইয়াসিনের ঝগড়াঝাঁটি হত। এক সপ্তাহ আগে ইয়াসিন গাজীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার বাড়িতে নিয়ে আসেন ইয়াসিন। রাতে তিনি সন্তান আরিফকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেন।

পুলিশ পরিদর্শক আরও জানান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell