সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

সাধারণ মানুষের কাছে নয়,অনেকের কাছে আমি আতঙ্ক : মেয়র আইভী।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৫, ২০২১, ৯:২২ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সাধারণ মানুষের কাছে নয় কিন্তু অনেকের কাছে আমি আতঙ্ক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শহরের দেওভোগ এলাকায় কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

 

আইভী বলেন, আতঙ্কিত মানুষরা মাঝে মাঝে এমন আজগুবি কথা বলেন- স্বাস্থ্যসেবায় আইভী কিছুই করেনি। করোনার সময় আইভী কোথায় ছিলেন? এ সময় তো আমরাই ছিলাম। যারা বলেন, তাদের অনেকে ঘরবন্দি ছিলেন। করোনার সময় মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য পানি পর্যন্ত দেয়নি কেউ। তখন আতঙ্কিত ছিল মানুষ। আতঙ্ক কাটিয়ে তোলার জন্য কাজ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

মেয়র বলেন, আমরা যারা রাজনীতি করি তারা মনে করি শুধু আমরাই মানবসেবা করছি। মনে করি তারাই দেশের সব কাজ করে ফেলছি। কিন্তু কত মানুষ নীরবে মানবসেবা করে যাচ্ছেন তার কোনো হিসাব নেই। তাদের কাছ থেকে আমরা যারা রাজনীতি করি তাদের শেখার আছে।

এসময় সাবেক সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হোসনে আরা বেগম, কান্ট্রি ডিরেক্টর সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, সঙ্গীতশিল্পী এস আই টুটুল, সাজ্জাদ রাশেদ ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell