রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩১
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৮, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
  • ১৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে রিমান্ড শেষে কারাগার

রাজধানীর ভাটারা থানার অস্ত্র মামলায় তিনিদিনের রিমান্ড শেষে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি মতিউরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, দুদকের রিকুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামির অবস্থান শনাক্ত করে গত ১৫ জানুয়ারি সকাল পৌনে ৭টার দিকে ভাটারা এলাকায় তার বাসায় প্রবেশ করে। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র থাকার কথা স্বীকার করেন। এ সময় তিনিই শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

এদিকে মতিউরের রহমানের সঙ্গে তার স্ত্রী লায়লা কানিজকেও গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাকে সাতদিনের রিমান্ড নেওয়ার আবেদনের ওপর রোববার শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell