বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ সত্যতা নিশ্চিত করেননি। ফলে তিনি আটক নাকি আটক নন, সে নিয়ে ধূম্রজালের সৃষ্টি

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৮, ২০২৪, ২:২৩ পূর্বাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ সত্যতা নিশ্চিত করেননি। ফলে তিনি আটক নাকি আটক নন, সে নিয়ে ধূম্রজালের সৃষ্টি-কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৪৬ জন ওই মামলার আসামি। এছাড়াও আরও কয়েকটি মামলার আসামি আরাফাত।

যদিও আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে স্ক্রল ও সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক করা হয়নি।

জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই।

অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আজ মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়।

এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকেও আলী আরাফাতকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীর মতো আত্মগোপনে চলে যান ২০২৩ সালের জুলাইয়ের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হওয়া মোহাম্মদ আলী আরাফাত। এরপর গত ৭ জানুয়ারির নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি। তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell