শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

সাবেক সিনিয়র সচিব শরিফা খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক নিয়োগ নিয়োগ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১০, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সাবেক সিনিয়র সচিব শরিফা খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক নিয়োগ নিয়োগ

দিলেন সরকার। রোববার (১০ মার্চ) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারের প্রাক্তন সিনিয়র সচিব শরিফা খানকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিশ্বব্যাংকের ওয়াশিংটনে প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট

কনস্টিটিউয়েন্সির জন্য বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে মেয়াদ পূরণের দুই বছর বাকি থাকতে গত ৭ ফেব্রুয়ারি আহমদ কায়কাউসের চুক্তি বাতিল করে সরকার। কায়কাউসের ইচ্ছে অনুযায়ী এ চুক্তি বাতিল করা হয়েছিল বলে জনপ্রশাসনের কর্মকর্তারা জানান।

গত বছরের ২৪ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান শরিফা খান।

শরিফা খান বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি কৃষি মন্ত্রণালয়, বিপিএটিসি, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা, বিশ্ব বাণিজ্য সংস্থা সেল এবং বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell