রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা,স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৯, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা,স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ

জেলার রূপগঞ্জে লিপি হত্যা মামলায় স্বামী এবাদুল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

 

এবাদুল্লাহ বাড়ি রূপগঞ্জের টাওরা এলাকায়। তিনি স্থানীয় বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এবাদুল্লাহর সঙ্গে একই এলাকার নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয় ২০০০ সালের ২ ফেব্রুয়ারি। বিয়ের পর নানা বিষয়ে ঝগড়ার কারণে পারিবারিক কলহ হলে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে ঝগড়া হলেই স্ত্রীকে মারধর করা শুরু করেন এবাদুল্লাহ। একই বছরের ৫ জুলাই সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।

তিনি আরও জানান, লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন হত্যার ঘটনায় পরে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell