শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:২৬
শিরোনামঃ
স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়।

সারাদেশ কাপঁছে শীতে বাদ পড়েনি ঢাকা-দেখা মিলছেনা সূর্যের।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ণ
  • ৩৯ ০৯ বার দেখা হয়েছে

সারাদেশ কাপঁছে শীতে বাদ পড়েনি ঢাকা-দেখা মিলছেনা সূর্যের।

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীতে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। ক্রমশ কমে আসছে সর্বোচ্চ তাপমাত্রা। দিনভর দেখা মেলেনি সূর্যের। শৈত্যপ্রবাহ না থাকলেও এমন তীব্র শীতে নাকাল রাজধানী ঢাকার মানুষ।

আজ সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন সূর্যের দেখা মেলেনি, ছিল মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস। ফলে দিনভর শীতের তীব্রতা অনুভূত হয়েছে নগরজুড়ে।
আবহাওয়া অফিসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, রোববার (২৮ ডিসম্বের) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি। একদিনের ব্যবধানের তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রার্থক্য মাত্র ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা সাধারণ ১০ ডিগ্রির নিচে নেমে এলে তাকে শৈত্যপ্রবাহ ধরা হয়। বর্তমানে ঢাকায় কোনো শৈত্যপ্রবাহ নেই। তবে উত্তরাঞ্চল থেকে আসা শীতল ও শুষ্ক বাতাসের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ না পৌঁছানোয় শীত আরও বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়াহিদ শাহনাজ সুলতানা বলেন, মঙ্গলবারও এমন পরিস্থিতি থাকতে পারে। কুয়াশার কারণে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা কম। তবে বুধবার কুয়াশা কিছুটা কেটে যেতে পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell