মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সালমান খানের প্রাণনাশের হুমকি,সন্দেহভাজন যুবক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৯, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ
  • ১৬০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সালমান খানের প্রাণনাশের হুমকি,সন্দেহভাজন যুবক গ্রেফতার

কিছুদিন আগে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে। এ ঘটনা নিয়ে যখন ভারতজুড়ে তোলপাড়, তখন ফের নতুন হুমকি পেলেন অভিনেতা।

 

 

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে একটি ফোন কলের মাধ্যমে তিনি এই হুমকি পান।

অবশেষে দিল্লি থেকে ওই সন্দেহভাজন ২০ বছর বয়সী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিশান জানিয়েছিলেন, তার বাবার হত্যাকাণ্ডের পর থেকে গভীরভাবে চিন্তিত অভিনেতা। পরিস্থিতি তাদের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে।

সালমানকে নতুন করে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গুলফান খান, যিনি নয়ডার বাসিন্দা। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে মুম্বাইতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

অন্যদিকে, সালমান এখনও লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে চলমান হুমকির প্রতিক্রিয়া জানাননি, যা তাদের দীর্ঘস্থায়ী দ্বন্দ্বময় অধ্যায়। ১৯৯৮ সালে রাজস্থানে একটি সিনেমার শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় অভিনেতার শত্রু বনে যায় বিষ্ণোই সম্প্রদায়।

গত ১২ অক্টোবর মুম্বাইতে আততায়ীর গুলিতে মারা যান বাবা সিদ্দিক। পরে এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং এবং তারা সালমান খানের সঙ্গে সিদ্দিকের ঘনিষ্ঠ সম্পর্ককে হত্যাকাণ্ডের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে। এরপরই সালমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell