মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

সালমান খানের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ
  • ১৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সালমান খানের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন

হিন্দি সিনেমার এ সুপারস্টারের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।আজ ২৭ ডিসেম্বর বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন।

কিন্তু এত এত শুভেচ্ছা ও শুভকামনার ভিড়ে আলাদা করে করণ জোহরের শুভেচ্ছাবার্তা নজর কেড়েছে। করণ জোহর সালমানকে শুভেচ্ছাবার্তা জানাতে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন। ইন্ডাস্ট্রির প্রথম সারির এ প্রযোজক-পরিচালকের প্রথম সিনেমা ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় কীভাবে সালমানকে তিনি রাজি করিয়েছিলেন, ২৫ বছর আগের সেই গল্প ভক্তদের সঙ্গে বিনিময় করেছেন করণ জোহর।

এ প্রসঙ্গে করণ লিখেছেন, ‘একটি পার্টিতে এক কোণে দাঁড়িয়েছিলাম। একজন বড় তারকা এসে কারণটা জানতে চেয়েছিলেন। আমি তখন তাকে বলি, যে অনেক অভিনেতার কাছ থেকে একটা চরিত্রের জন্য হতাশ হয়ে ফিরে এসেছি।’

করণ জানান, সেই বড় তারকা অর্থাৎ সালমান তার বোনের কাছ থেকে চিত্রনাট্যের ব্যাপারে আগেই জানতেন। পরের দিনই তিনি করণকে তার সঙ্গে দেখা করতে বলেন।

করণ আরও জানিয়েছেন, তিনি যে তার চিত্রনাট্য সালমানকে শোনানোর সুযোগ পাবেন, সেটা স্বপ্নেও ভাবেননি। করণ আরও লেখেন, “অনেক প্রার্থনা করে তার কাছে গিয়ে সিনেমার শুরুটা শোনালাম। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘আমি ছবিটা করব’।”

এ সিনেমার দ্বিতীয়ার্ধে সালমানের প্রবেশের কথা। করণ জানান, তা জানা সত্ত্বেও সালমান রাজি হন। সালমান নাকি করণকে বলেছিলেন, ‘আমি তোমার বাবাকে ভালোবাসি এবং এ সিনেমা না করলে আমার বোন হয়তো আমাকে মেরে ফেলবে।’

এরই সঙ্গে করণ লেখেন, ‘এভাবেই আমি আমার প্রথম সিনেমা আমন (সিনেমায় সালমানের চরিত্রের নাম) খানকে খুঁজে পাই।’

এখানেই শেষ নয়। করণের পোস্টে সুদীর্ঘ ২৫ বছর পর আবার সালমানের সঙ্গে কাজের ঘোষণা দিয়েছেন করণ। জানা গেছে আগামী বছর ‘দ্য বুল’ সিনেমায় অভিনয় করবেন সালমান। ‘শেরশাহ’ সিনেমার পরিচালক বিষ্ণুবর্ধন নাকি এটি পরিচালনা করবেন।

করণ তার পোস্টে লিখেছেন, ‘২৫ বছর পর আমরা আবার এক সঙ্গে কাজ করতে চলেছি। তবে এখনই এ বিষয়ে আর কিছু বলতে চাই না।’ এটাই জন্মদিনে সালমান ভক্তদের জন্য বিশেষ ঘোষণা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell