রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ ‘ শুভ উদ্বোধন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৩, ২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
  • ৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা ২০২৬ র শুভ উদ্বোধন।

 

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

 

১১ ই জানুয়ারি রবিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সহযোগিতায়, রবীন্দ্র সদন, নন্দন ও বাংলা আকাদেমী প্রাঙ্গনে শুরু হল- সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা, ৯ জানুয়ারি এই মেলার শুভ সূচনা করেন প্রখ্যাত ও শ্রেষ্ঠ সাহিত্যকর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই মেলা চলবে ৯ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত। মনন- চিন্তন- ও কল্পনায় উদ্ভাসিত হয়েছে এই সুন্দরময় উৎসব।

প্রতিবছর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় এই লিটিল ম্যাগাজিন ও সাহিত্য উৎসব মনোময় হয়ে ওঠে। বিভিন্ন জেলা থেকে প্রকাশনীরা এবং লেখকেরা উপস্থিত হন এই মেলায়।

 

এই মেলার উদ্বোধক -সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, , উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রকাশক এবং বাংলায় আকাদেমির সদস্য সুধাংশু শেখর দে। মাননীয় শিক্ষা মন্ত্রী , নাট্যকার ,সাহিত্যিক ও প্রবন্ধকার ব্রাত্য বসু, বিশিষ্ট কবি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, বাংলা

আকাদেমির সদস্য কবি আবুল বাশার, পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির সদস্য ও কবিতা একাদেমির সভাপতি সুবোধ সরকার, বাংলা একাদেমির সদস্য ও প্রখ্যাত কথাকার প্রচেতা গুপ্ত, বাংলা একাদেমির সদস্য শ্রীজাত, বাংলা একাদেমির সদস্য প্রসূন ভৌমিক, বিশিষ্ট লেখক শ্রী শোভন তরফদার, সাংস্কৃতিক সমন্বয়ের কৌস্তব তরফদার, বাংলা একাডেমি সচিব বাসুদেব ঘোষ সহ অন্যান্যরা।

 

প্রদীপ প্রজ্জ্বলনের পর সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর হাত দিয়ে অন্যান্যদের সম্মানিত করা হয়।

সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজির মেলা সম্বন্ধে বলতে গিয়ে অতিথিরা বলেন, এই মেলা শুরুর ফলে, বাংলা একাদেমিতে বেশ কিছু বই প্রকাশিত হতে পেরেছে। এখন বাংলা একাডেমিতে প্রচুর বই প্রকাশিত হয়েছে। মাননীয় মন্ত্রীত্ব ব্রাত্য বসুর প্রচেষ্টায় এই মেলা অনেক এগিয়ে চলেছে এমনকি জেলা স্তরেও এই মেলা শুরু হয়েছে । উনি দায়িত্বভার নেওয়ার পর থেকেই এই লিটল ম্যাগাজিন ও সাহিত্য উৎসব মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এমনকি বহু নতুন কবি সাহিত্যিক ও লেখকরা জায়গা পেয়েছে। তাহারা বলেন লিটিল ম্যাগাজিন হল আমাদের একটা আতুত ঘর। একসময় এই লিটিল ম্যাগাজিন লেখা থেকেই মহাশ্বেতা দেবীর লেখা বইয়ে ছাপানো হয়েছিল।

এই লিটল ম্যাগাজিন এর সৃষ্টি হয় কলেজ স্ট্রিট থেকে ,কফি হাউসের মধ্যে বসে বন্ধুদের মধ্যে প্রথম আলোচনা ও নিজেদের টিফিনের পয়সা দিয়ে শুরু করেন।‌

আজ আস্তে আস্তে বহু প্রকাশনী লিটিল ম্যাগাজিন তৈরি করছেন। এবং জেলায় জেলায় বহু নতুন কবি সাহিত্যিক ও লেখকের সৃষ্টি হয়েছে, তাহারা বহু বই পর্যন্ত ছাপিয়েছেন, ঝাড়গ্রাম, নদিয়া ,মেদিনীপুর, ন র্থ বেঙ্গল ,শিলিগুড়ি ,উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রকাশনী এই লিটিল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন লেখকের বই মেলায় স্থান পেয়েছে।

লিটিল ম্যাগাজিন সম্বন্ধে বলতে গিয়ে, প্রকাশক ও বাংলা একাদেমির সদস্য সুধাংশু শেখর দে বলেন, আমি নিজেই বুঝতে পারি যখন আমাদের বুক ফেয়ারে এই সকল ছোট ছোট ম্যাগাজিন, আমাদের কাছে একটু স্টল করার জায়গা চাই। আমাদের জায়গার পরিমাণ কম থাকায় আমরা সবাইকে সুযোগ দিতে পারিনি, অনেকেই না পেয়ে হতাশ হন। কিন্তু আমি জানি, লিটল ম্যাগাজিনের মূল্য কতখানি, ম্যাগাজিন এর মধ্য দিয়ে বহু সাহিত্যিক কবি উঠে এসেছে, তাদের কবিতার সাহিত্য বহু বয়েতেও প্রকাশিত হয়েছে। তাই এই মেলা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, ম্যাগাজিন থেকে অচেনা কে জানা যায়, আর নতুন নতুন কবি সাহিত্যিকরা উঠে আসতে পারে।তাই বলবো এই কটা দিন সবাই আনন্দ করুন বই পড়ুন, বই কিনুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন।

লিটিল ম্যাগাজিন মেলা উপলক্ষে, চলবে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান, সাহিত্য আলোচনা ও কবিতার আসর।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell