সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪৮
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

সিদ্ধিরগঞ্জে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ-থানায় অভিযোগ দায়ের

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২২, ১:৫৪ পূর্বাহ্ণ
  • ৫৩৬ ০৯ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ-থানায় অভিযোগ দায়ের,গ্রেপ্তারের চেষ্টা পুলিশের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে নবম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে  হীরা নামে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১ মে) সকালে ভুক্তভোগী ওই ছাত্রী বিয়ের দাবিতে সিদ্ধিরগঞ্জের পাগলা বাড়ি এলাকায় অভিযুক্তের বাসায় যায়। সেখানে অভিযুক্ত হীরার মা হাসিনা, খালা ও তার বোন তাকে মারধর করে বের করে দেয়। পরে দুপুরের দিকে সে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সূত্রে জানাগেছে, মিজমিজি পাগলা বাড়ি এলাকায় খালার বাসায় থেকে ভুক্তভোগী লেখাপড়া করত। গত ৮ মাস পূর্বে অভিযুক্ত হীরার সাথে তার পরিচয় হয়। হীরা মিজমিজি পাগলা বাড়ি এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী রুবেলের অধীনে কাজ করে। সে সুবাধে হীরা মহল্লার বিভিন্ন বাসায় ইন্টারনেট সংযোগ ও মেরামতের জন্য অবাধে যাতায়াত করত। এর সূত্র ধরেই তার সাথে পরিচয় হয়।

পরিচয়ের কিছুদিন পর মেয়েটিকে নিয়ে হীরা এক বাসায় যায়। সেখানে তাকে দুধ পান করায়। এরপর মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে অসংগত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবাদ করলে হীরা তাকে বিয়ের আশ্বাস দেয়। এরপর সে নানা কৌশলে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জানতে পারে হীরা বিবাহিত। এ নিয়ে তাদের মধ্যে মনোমলিন্য সৃষ্টি হয়।

সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় ছাত্রীকে তার এক খালার বাসায় একা পেয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে হীরা।

বিষয়টি টের পেয়ে তার খালা গালমন্দ করলে বুধবার সকালে সে বাসা থেকে বের হয়ে বিয়ের দাবিতে হীরার বাসায় যায়। সেখানে হীরা তাকে দেখে বাসা থেকে বের হয়ে যায়। পরে হীরার মা হাসিনা, খালা ও তার বোন তাকে মারধর করে বের করে দেয়।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রিপন জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell