বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩০
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

সিদ্ধিরগঞ্জে সবুজ নামক এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২১, ৮:৩১ অপরাহ্ণ
  • ৫৩৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশরী এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম সবুজ নামক এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। মঙ্গলবার (৯ নভেম্বর) দিনগত রাত ১ টায় র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৮ নভেম্বর) দুপুর ৩ টায় তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত ‘এসআই সজিব’ হিসেবে পরিচয় প্রদান করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণের জন্য পুলিশের পোশাক পড়ে ছবি পোস্ট ছাড়াও ‘পুলিশ’ লিখিত বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট সহকারে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো।
নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে তাদের স্পর্শকাতর ছবি ধারণ করতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে ‘এসআই সজিব’ পরিচয় দিয়ে গ্রেপ্তার করে কোর্টে চালান করে দেয়ার বেশকিছু কল রেকর্ড র‌্যাব উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell