রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শ্রমিকদলের সভাপতি তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির শ্রমিকদলের সভাপতি তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

জনসমাবেশ শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৭টায় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নাসিক ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন মনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিষয়কে কেন্দ্র করে স্বপন নামের এক যুবদলকর্মীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় আকবর হোসেনের। এরই ধারাবাহিকতায় আজ পোগ্রাম শেষে নিজ এলাকায় ফেরার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আকবর ও তার দুই সহযোগীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে কারণ জানার চেষ্টা করছি। বিএনপি নেতা আকবর হোসেনসহ তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell