শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের হোতাসহ এক সহযোগীকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৯, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের হোতাসহ এক সহযোগীকে গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের হোতাসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় অপহৃত সুমনকে (২৫) উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

বুধবার (৮ মে) সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের আ. মান্নানের ছেলে অপহরণ চক্রের হোতা মো. তুষার (২৪) এবং একই থানার ময়জাল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২১)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পেরেছে মো. সুমন পেশায় একজন পোশাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় তিনি সকালে ডিউটিতে যান। পরে ডিউটি শেষে রাত ৮ টা ২০ মিনিটে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাস্থ চৌধুরীবাড়ি এলাকার আর কে গ্রুপ এর সামনের পাকা রাস্তায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী তার পথ আটকায়। এরপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন তাকে মারধর-ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। সে সময় ভুক্তভোগীর মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মো. সাদ্দাম হোসেনকে মুক্তিপণের অর্থের বিনিময়ে ভাইকে উদ্ধার করতে বলেন আসামিরা। একপর্যায়ে নিরুপায় হয়ে অপহৃতের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell