রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৬
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৮, ২০২২, ১:০০ পূর্বাহ্ণ
  • ৪৮৭ ০৯ বার দেখা হয়েছে

সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি (ডিআরইউ)

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ডিআরইউ।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এক বিবৃতিতে শাহেদ শফিককের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

হামলার শিকার সাংবাদিক শাহেদ শফিক জানান, গত ২৪ ফেব্রুয়ারির দুপুরে হেঁটে পুরান ঢাকার বংশাল মোড় পার হচ্ছিলেন তিনি। এসময় তার সঙ্গে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. মুসা মিয়া ও বাংলাভিশনের সাদ্দাম হোসাইন ছিলেন। এসময় রাসেল নামে এক ব্যক্তি উল্টোপথে এসে হঠাৎ শাহেদ শফিকের পায়ে মোটরসাইকেল দিয়ে দুই বার জোরে ধাক্কা দেয়। কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে নেমে সাংবাদিক শাহেদকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি দেয়। মুহূর্তেই সেখানে চলে আসে তার আরও কয়েকজন সঙ্গী।

তিনি বলেন, ‘হামলায় আমি মুখ, চোখ, হাতে-পা, বুক, গলা, কোমর ও মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। হাতের আঙুল ও ঠোঁটে জখম হয়েছে। তারা আমার পাঞ্জাবির কলার ছিঁড়ে ফেলে। এরপর দুই বার আমার বমি হয়। ঘটনার সময় আমাকে বাঁচাতে এলে সহকর্মী সাংবাদিক মুসা মিয়ার ওপরও হামলা হয়। পরে অন্য সহকর্মী সাদ্দাম হোসেন আমাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।’

শাহেদ বলেন, ‘ঘটনার পরে বংশাল থানায় অভিযোগ দেই। হাসপাতালের সনদ, হামলাকারীদের ছবি, কয়েকশ প্রত্যক্ষদর্শী থাকলেও ১২ দিন পর মামলা নেয় পুলিশ। এখনো এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell