সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল, চৌহালী সরকারি কলেজ উপজেলা পরিষদ ও মাদ্রাসাসহ ভাঙ্গন থেকে রক্ষা এবং মাটি ও বালুবাহী বাল্কহেড দিনে-রাতে চলাচল বন্ধের দাবীতে তীরবর্তী নদীর পাড়ের লোকজন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া যমুনা নদীর ঘাটে গ্রামবাসীর আয়েজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও ভিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে নদীর পাড়ের সহস্রাদিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে বক্তারা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

নদী ভাঙন রোধে যমুনা পাড়ে জিও ব্যাগ স্থাপন জরুরী হয়ে পরেছে। দিনে- রাতে মাটি ও বালুবাহী বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করা না হলে কোটি টাকার বাধ, মানুষের বসত ভিটা,উপজেলা পরিষদ, চৌহালী সরকারি কলেজ সহ প্রাইমারিস্কুল,মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে নদীর পাড়ের মানুষেরা।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন জাবিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম সহ এলাকার সর্ব মহলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসনে বলেন,বরাবরের মতোই নদী ভাঙ্গনের বিষয় আমার অবস্থান স্পষ্ট। বল্কহেড এর সাথে জোরিতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।