বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সিরাজগঞ্জ চৌহালীতে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৭, ২০২৫, ১:২৫ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

 

ঘন ঘন লোডশেডিংয়ে চৌহালীতে জনজীবন অতিষ্ঠ

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়  ঘন ঘন লোডশেডিংয়ে  জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।  বিশেষ করে চলতি বছরের সেচ পাম্পের উপর নির্ভরশীল  ইরিগেশনসহ  বিভিন্ন স্থানের শিশু,  বয়স্করা ও চলমান এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।  প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠা মানুষ এখন বার বার বঞ্চিত হচ্ছে বিদ্যুতের সেবা থেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গম এ উপজেলার  বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে দিনে সূর্যের তেজ আর রাতে ভাপসা গরমে অসহনীয় হয়ে উঠছে মানুষ। সেইসঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ বৈদ্যুতিক পাখার বাতাস থেকেও বঞ্চিত এবং বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় উপজেলাজুড়ে ঘন ঘন লোডশেডিং চলার বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর ও চৌহালী পল্লী বিদ্যুৎ অফিস। টাঙ্গাইলের নাগরপুর জোনাল অফিসের আওতাধীন চৌহালীতে প্রায় ২৫ হাজার বিদ্যুতের গ্রাহক রয়েছে। এছাড়া ছোট বড় চার থেকে পাঁচটা কারখানাও রয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলছে চৌহালীতে ঘন ঘন লোডশেডিং।   প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ ডা:  শাহআলম  জানান, এ উপজেলায় গত কয়েক দিন সর্বোচ্চ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে এবং এ কারণে গরমের প্রভাব বাড়ছে। এদিকে ঘনঘন লোডশেডিং এর কারনে বিপাকে পড়েছে সেচ পাম্পের উপর নির্ভরশীল ২৫ হেক্টর ইরিগেশন এমনটাই জানিয়েছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুর রহমান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত । চরাঞ্চলের বেশিরভাগ গ্রামঞ্চলে গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন ১৩থেকে ১৯ ঘণ্টা লোডশেডিং হচ্ছে বলে জানান এলাকাবাসী। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ নাগরপুর অফিসের ডিজিএম মেজবাউল হক জানান, তার অফিসের আওতায় ৯৬ হাজার গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে ৪৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে ৮ থেকে ১০ মেগাওয়াট। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় লোডশেডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুত সমাধান হবে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell