শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

সিলেটের আলোচিত হাতকাটা মামলার প্রধান আসামী দোয়ারাবাজারে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২১, ৭:০৮ অপরাহ্ণ
  • ৪০৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ সিলেটের আলোচিত হাতকাটা মামলার প্রধান আসামি হুমায়ূন মিয়াকে(৩৫) দোয়ারাবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। হুমায়ুন মিয়া গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের শাহ আলমের পুত্র।বুধবার রাতে দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগিতায় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে আসামি হুমায়ূন মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর গ্রামের মাশুক আহমদ একই গ্রামের শাহ আলমের মেয়ে বেগম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের কলহপ্রিয় দাম্পত্য জীবনে নেমে আসে চরম বিপর্যয়। উভয় পরিবারের মধ্যে চলতে থাকে দ্বন্ধ আর অস্তিত্বের লড়াই। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ জুলাই) বিকালে একইভাবে পরিবারিক দ্বন্ধের জেরে বেগম আক্তার তার পিত্রালয়ে চলে যান। তাৎক্ষণিক স্বামী মাশুক আহমদ স্ত্রী বেগম আক্তারকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে শ্বশুরালয়ের লোকজন তাকে বেদম মারপিট শুরু করেন। খবর পেয়ে সেখানে ছুটে যান মাসুকের ছোট ভাই দিলদার। কোনো কিছু বুঝে উঠার আগেই তার উপরও চলে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে বেগম আক্তারের ভাই উত্তেজিত হুমায়ুন ধারালো রামদা দিয়ে দিলদারের ডান হাত দ্বিখণ্ডিত করে জঙ্গলে ফেলে দেন। এ ঘটনায় রোববার (১০ জুলাই) গুরুতর আহত কলেজ ছাত্র দিলদারের মা হোসনেয়ারা বেগম বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা (নং-০৭) দায়ের করেন। মামলার প্রধান আসামি টেকনাগুল গ্রামের শাহ আলমের ছেলে হুমায়ুন মিয়া। এ মামলায় আরো ৭জন আসামী রয়েছেন। হাত বিচ্ছিন্ন হওয়া আহত কলেজ ছাত্র দিলদার মিয়া সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামি হুমায়ূন মিয়াকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell