রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৫
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস-দাবদাহের পর সোমবার রাতে অঝোর ধারায় বৃষ্টি নেমে তীব্র গরমে স্বস্তি ফিরেছে

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ৩১৮ ০৯ বার দেখা হয়েছে

 

সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।দাবদাহের পর সোমবার রাতে অঝোর ধারায় বৃষ্টি নেমে তীব্র গরমে স্বস্তি ফিরেছে

টানা দাবদাহের পর সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে অঝোর ধারায় বৃষ্টি নেমে এসেছে। এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।

তবে সিলেটের অন্য কোনো উপজেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় বাতাস বইছে

রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বৃষ্টির খবর  নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। এ কারণে রোজাদারসহ সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় বৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে। তবে কয়েকদিন কড়া রোদে বোরো ধান শুকাতে সুবিধা হয়েছে চাষিদের।

এদিকে সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell