শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সিলেটে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার দুই দিন পর মা ও এক শিশুর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ
  • ৫৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার দুই দিন পর এক নবজাতকসহ মা মারা গেছেন। অন্য দুই নবজাতককে সিলেটের মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পলি রানি দেব নামে ওই নারী রোববার (৫ জুন) ভোরে সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাণিদসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী দীপক রঞ্জন দেবের স্ত্রী।

পলির স্বজনরা জানান, তাকে গত বৃহস্পতিবার সিলেটের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন শুক্রবার ডা. নমিতা রানি সিনহার মাধ্যমে সিজারিয়ান অপারেশনে তার তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে সেলাই করা স্থান থেকে রক্ত বের হতে থাকলে পুনরায় অপারেশন করা হয়। তখন থেকে পলির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার (৪ জুন) বিকেলে সেখান থেকে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে তাকে ভর্তি করা হয় এবং রোববার (৫ জুন) ভোর ৫টার দিকে মারা যান।

 

এর আগে, জন্ম নেওয়া তিনটি কন্যা সন্তানের মধ্যে একজন মারা যায়। অন্য দুইজন এখনও মা ও শিশু হাসপাতালের আইসিইউতে রয়েছে।

মৃতের স্বামী দীপক রঞ্জন দেব জানান, পলি আগে থেকে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সিজারিয়ান আপারেশনের পর থেকেই তিনি সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না।

রোগীর সঙ্গে থাকা জহিরুল ইসলাম মোহন নামে তাদের স্বজন জানান, মা ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষ এ পর্যন্ত প্রায় ১ লাখ টাকা বিল নিয়েছে। প্রতিটি নবজাতকের জন্য প্রতি ১২ ঘণ্টায় আরও ১২ হাজার করে নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell