রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৫৫
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

সিলেটে তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৮, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

সিলেটে তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

সিলেটের শাহজালাল উপশহরের তালাবদ্ধ বাসা থেকে সুমাইয়া জান্নাত সুমি (২২) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরের উপশহর  ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত সুমাইয়া জান্নাত সুমির পিত্রালয় সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামে। তার স্বামী ফ্রান্স প্রবাসী। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ কিছুদিন আগে উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন। তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা।

মঙ্গলবার সন্ধ্যার ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি পচে গেছে। যে কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না দেখার উপায় নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা ক্লু উদঘাটনের চেষ্টা করেছি।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell