সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩২
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

সিলেট জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে – কিশোরের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৭, ২০২৪, ৮:৫৯ পূর্বাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

সিলেট জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে – কিশোরের মৃত্যু

 

সিলেট প্রতিনিধি।। সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, দুপুরে মারুফসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় যায়। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া মারুফকে গুলি করে। এসময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহল দল বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানিয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি পাঠানো হয়। প্রতিবাদ লিপিতে অভিযুক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell