শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:১৬
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

সিস্টার-সিটি প্রতিষ্ঠায় হিউস্টন মেয়রের আগ্রহ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩০, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ
  • ৫৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র প্রবাসী প্রতিনিধি: ২১জুন বাংলাদেশের রাষ্ট্রদূত হিউস্টনের মেয়র জনাব সিলভেস্টার টার্নারের সাথে তার কার্যালয়ে একটি বৈঠক করেন। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা আরো অগ্রসর করার বিষয়ে মেয়রের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন এবং সম্মত হন যে এই জাতীয় উদ্যোগ কার্যকরভাবে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে পরিপূরক ভূমিকা রাখবে। রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি, টেক্সাস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রন রেনল্ডস, হিউস্টনে বাংলাদেশের অনারারি কনসাল মার্টি ম্যাকভি, হ্যারিস কাউন্টি প্রিসিন্ট -২ এর কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া, হিউস্টন বন্দরের বাণিজ্য উন্নয়ন পরিচালক ডমিনিক ডি সান এবং হিউস্টনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগে মার্কিন সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) বাংলাদেশ রাষ্ট্রদূতকে টেক্সাসে স্বাগত জানিয়ে সংবর্ধনা পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। সিনেটর ক্রুজ মার্কিন সিনেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বকে তুলে ধরতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell